ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬

বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রাজধানীতে

সকাল থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকা খরতাপে পুড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল দাবদাহের কাছাকাছি, প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতে না হতে আকাশের রং পাল্টে যায়। কালো মেঘে ঢেকে গিয়ে রাজধানীজুড়ে নামল অঝোরধারায় বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, আজ মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর তাতেই রাজধানীর বেশির ভাগ সড়কজুড়ে জলাবদ্ধতা আর অনেক স্থানে হাঁটুপানি জমে যায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রাজধানীতে বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৫ মে রাজধানীতে ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তবে আজ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর মতো দমকা হাওয়া বয়ে যায়। বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৭ কিলোমিটার। তবে তা দুই মিনিটের মতো স্থায়ী ছিল। এরপর থেমে থেমে বৃষ্টির সঙ্গে বাতাস বয়ে যায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, কাল বুধবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তারপর আগামী কয়েক দিন বৃষ্টি কমে গরম বাড়তে পারে। ২৩ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

Tag :

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রাজধানীতে

Update Time : ০৫:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১