ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান

বরিশাল শের ই বাংলা মেডিকেলে ১১ জনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২ জনের করোনা শনাক্ত হয়।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত দুইজন করোনা পজিটিভসহ ১১ জনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। যাদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ।

একই সময়ে ৩৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ছয় হাজার ৬৫০ রোগী। এদের মধ্যে দুই হাজার ৫৫ জনের করোনা পজিটিভ ছিল।

ছাড়পত্র নিয়েছেন পাঁচ হাজার ১৫৯ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৬৩২ জন। এক হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৪১ জন।

Tag :

প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান

বরিশাল শের ই বাংলা মেডিকেলে ১১ জনের মৃত্যু

Update Time : ০৪:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১