ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ জুলাই ২০২৬ জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আজকের নামাজের সময়সূচি: ৩০ জুলাই ২০২৬ ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ অধিবেশনে যোগ দিতে বাধা নেই ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে একদিনে ১৫ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ফলে হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৫ জন। এরমধ্যে ১৪ জনই করোনা পজিটিভ রোগী। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩০২ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত এখানে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৯ জন। একইসময়ে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ৭২১ জন। এছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৪৯। এদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন ১ হাজার ৩৪৯ জন।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জন করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ।

Tag :
জনপ্রিয়

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে একদিনে ১৫ মৃত্যু

Update Time : ০৫:০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১