ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ২৩৬ Time View
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।
নির্বাচেন সহিংসতার আশঙ্কার কারণে এই সতর্কবার্তা দিয়েছে দূতাবাস। নির্বাচনের দিন দূতাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
দূতাবাস তাদের ওয়েবসাইটে বলেছে, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় মার্কিন দূতাবাস সেদিন বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখা উচিত, নির্বাচন যদিও শান্তিপূর্ণ হবে বলেই আয়োজন করা হয়েছে, তবে তা সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে। নির্বাচনের আগে, নির্বাচনের দিন বা পরের দিন বা সপ্তাহগুলোতে সামান্য বা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতা ঘটতে পারে।
দূতাবাস আরও বলেছে, মার্কিন নাগরিকদের যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন। এ ছাড়া মোবাইল ফোনে সব সময় চার্জ রাখা এবং যেকোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে বিকল্প সবগুলো পথের খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে।
আরও বলা হয়েছে, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস, কাজ এবং ভ্রমণ করেন। তাদের চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের অধীন। বিক্ষোভ ও নাগরিক অস্থিরতার সময় এই ভ্রমণ বিধিনিষেধ বাড়ানো হতে পারে।সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করায় দূতাবাসের সেবা বিঘ্নিত হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। সকাল থেকে নির্বাচনী অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট। যারা আগামী পাঁচ দিন মাঠে থাকবেন। তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস

Update Time : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪