ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ২৮১ Time View
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট শুরু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) বিএফডিসিতে সমিতির স্টাডি রুমে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বেলা  ৫টা পর্যন্ত।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। সভাপতি পদে লড়ছেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার নিপুণ। দুটি সহ-সভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও রিয়াজ।
সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো, শাহানূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, মামনুল ইমন (ইমন) এবং কোষাধ্যক্ষ পদে লড়ছেন আজাদ খান ও ফরহাদ।
কার্যকরী পরিষদের মোট পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমনি, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।
নির্বাচনে ভোটার ৪২৮ জন। নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুন এবং সদস্য জাহিদ হোসেন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন জেমী।
গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট শুরু হয়েছে

Update Time : ০৫:৩৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২