ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলাদেশ দলকে ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টিন

ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর ২০ সদস্যের বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। প্রথম এক সপ্তাহ তামিমদের কাটছে ক্রাইস্টচার্চের সরকারি কোয়ারেন্টিন সেন্টারে। এখানে প্রথম এক সপ্তাহ রুমবন্দিই থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। করোনার কারণে প্রচলিত এই ‘বন্দিদশা’ থেকে খেলোয়াড়দের মুক্তি মিলবে আরো একাধিক পরীক্ষার পর। তেমনটাই জানিয়েছেন জালাল ইউনুস, ‘বুধবারই আমাদের কভিড পরীক্ষা করানো হয়েছে। সেটির ফল এখনো পাইনি। বৃহস্পতিবার আমরা রক্তও পরীক্ষা করাতে দিয়েছি। সেই পরীক্ষার ফলও দ্রুতই পাব বলে আশা করছি।’

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেট দল

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য বুধবার নিউজিল্যান্ডে নেমেই করোনা টেস্ট করানো হয়েছে তামিম ইকবালদের।

নিউজিল্যান্ড এমনিতেই শীতপ্রধান দেশ। তার ওপর ক্রাইস্টচার্চের হিমেল হাওয়া হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। সেই ঠাণ্ডা অবশ্য স্পর্শ করতে পারছে না ক্রিকেটারদের। কারণ তাঁদের তো প্রথম সাত দিন ঘর থেকে বেরোনোই বারণ! বরং হিটারের পাশাপাশি রুমেই রয়েছে গা গরম রাখার ব্যবস্থা। কয়েকজন খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমের ভেতর সাইক্লিং করার ছবি পোস্টও করেছেন। কোনো কোনো ক্রিকেটার আবার রুমে ব্যায়াম করেও শরীর মেদহীন রাখার চেষ্টা করছেন।

তবে সব কিছুই তাঁদের করতে হচ্ছে একা একা। দলের সঙ্গে যাওয়া বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, আপাতত পাশের রুমের টিমমেটের সঙ্গেও দেখা করার সুযোগ নেই, ‘পরবর্তী তিন দিনে আমাদের তিনবার করে কভিড টেস্ট হবে। সব রিপোর্টে নেগেটিভ এলে সপ্তম দিন থেকে জিম করার সুযোগ পাবেন ক্রিকেটাররা।’

কোয়ারেন্টিন পর্বের এখানেই শেষ নয়। অষ্টম দিন থেকে ক্রিকেটাররা প্র্যাকটিসের সুবিধা পাবেন, তবে পাঁচজনের ছোট ছোট গ্রুপে। এক সপ্তাহের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হবে ১৪ দিনের কোয়ারেন্টিন। এরপর তামিম ইকবালরা যাবেন কুইন্সটাউনে, পাঁচ দিনের অনুশীলন ক্যাম্পে। এখানে আর দলগত অনুশীলনে বাধা থাকবে না।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

বাংলাদেশ দলকে ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর ১৪ দিনের কোয়ারেন্টিন

Update Time : ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১