ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :২৮ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের দ্রুত পরিবর্তন করা হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ২২৮ Time View

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুবই নাজুক হওয়ায় এগুলো দ্রুত পরিবর্তন করা হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।’

খুব শিগগিরই চলতি বছরের রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এগুলো দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

এছাড়া, দেশের মানুষকে যত্নে রেখে মুদ্রা ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

Tag :

দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম

বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের দ্রুত পরিবর্তন করা হবে

Update Time : ০২:৪৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪