ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া

১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়ার ক্ষেত্রে এতদিন ধরে রেয়াত (ছাড়) দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। কিন্তু আগামী ৪ মে থেকে এ ছাড় প্রত্যাহার হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া।

সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী বলেন, আগামী ৪ মে থেকে রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।

সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

Tag :

বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া

Update Time : ১২:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪