ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

বাণিজ্যিক ও সরকারি টুইটার অ্যাকাউন্টের ওপর ‘সামান্য ফি’ বসানোর কথা ভাবছেন ইলন মাস্ক

বাণিজ্যিক ও সরকারি বা সরকার-নিয়ন্ত্রিত টুইটার অ্যাকাউন্টের ওপর ‘সামান্য ফি’ বসানোর কথা ভাবছেন ইলন মাস্ক। তবে এক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করার জন্য কোনো অর্থ দিতে হবে না।

বুধবার মাইক্রোব্লগিং ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টুইটারের নতুন মালিক ইলন মাস্ক এ কথা জানান।

রয়টার্স জানায়, টুইটার থেকে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের মাস্ক। রাজস্বের দিক থেকে টুইটার তার মূল প্রতিদ্বন্দ্বী মেটার ফেসবুকসহ অন্যদের চাইতে পিছিয়ে আছে।

এক টুইটে ইলন মাস্ক বলেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সবসময়ই বিনামূল্যে থাকবে। তবে, সরকারি, সরকার-নিয়ন্ত্রিত সংস্থা ও বাণিজ্যিক সংস্থার ব্যবহারকারীদের টুইটার ব্যবহার করতে সামান্য কিছু খরচ করতে হতে পারে।

গত সপ্তাহে টুইট মনেটাইজেশনের নতুন উপায় এবং খরচ কমাতে নিবার্হী কর্মকর্তার বেতন কমানোর সম্ভাবনার কথা জানান মাস্ক।

গত ২৫ এপ্রিল ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

এর আগে, টুইটারের বিজ্ঞাপনভিত্তিক ব্যবসায়িক মডেলের পাল্টে এটিকে সাবস্ক্রিপশনভিত্তিক করার ব্যাপারে আগ্রহ জানিয়েছেন মাস্ক।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

বাণিজ্যিক ও সরকারি টুইটার অ্যাকাউন্টের ওপর ‘সামান্য ফি’ বসানোর কথা ভাবছেন ইলন মাস্ক

Update Time : ০১:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২