ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বায়োপসির পর আইসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।   সোমবার বায়োপসির পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সোমবার দুপুরে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে।

এখন তিনি আইসিইউতে আছেন।

ডা. জাহিদ বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন। তিনি বলেন, এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।

Tag :
জনপ্রিয়

বায়োপসির পর আইসিইউতে খালেদা জিয়া

Update Time : ১২:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১