ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ ভর্তি করা হয়েছে

ছবি: খালেদা জিয়া (অনলাইন থেকে সংগৃহীত)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ জুন) দিনগত রাত তিনটা ২০ মিনিটে তাকে এভারকেয়ার হাসপাতালের প্রফেসর ডা. শাহাবুদ্দীন তালুকদারের অধীনে ভর্তি করা হয়।

এরপর ভোর পাঁচটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাত দুটার দিকে ডা. জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থবোধ করছেন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। তিনি তার চিকিৎসকের সঙ্গে কথা বলে ব্যবস্থাগ্রহণ করেন। আমিও চলে আসি। আসার পরে আমাদের চেয়ারম্যান (তারেক রহমান) ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে কথা হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ইতোমধ্যে যে পরীক্ষা নিরিক্ষা করেছেন সে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে দেখা গেছে তার হার্টে সমস্যা দেখা দিয়েছে।  আল্লাহর হুকুমে এমনিতে তিনি স্টাবল আছেন। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে সমস্যাটা কোথায়।

মির্জা ফখরুল বলেন, এমনিতেই দেশনেত্রী গুরুতর অসুস্থ রোগী। তার বিভিন্ন রোগ আছে। সেই সঙ্গে যদি হার্টের সমস্যা হয় নিঃসন্দেহে জটিল আকার ধারণ করে। আমরা আশাবাদি আল্লাহর কাছে দোয়া করি আগের মতো তিনি কাটিয়ে উঠবেন। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

হার্ট এটাক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই বলতে পারবো না। পরীক্ষাগুলো হয়নি। এনজিওগ্রাম করার পরে বোঝা যাবে। এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন। আমি যেটা জানতে পেরেছে সেটা বলেছি। তিনি সিসিইউতে আছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দেশনেত্রীর জন্য দোয়া চাই।

এনজিওগ্রাম কখন হবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, শনিবার (১১জুন) সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসকরা বোর্ডে বসে সিদ্ধান্ত নেবেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ ভর্তি করা হয়েছে

Update Time : ০৫:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২