ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিয়ে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে: ডা. শফিকুর রহমান ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

বিখ্যাত এমডি-টু আনারস এখন দেশেই উৎপাদিত হচ্ছে, রপ্তানির জন্যও প্রস্তুত

বিখ্যাত এমডি-টু আনারস এখন দেশেই উৎপাদিত হচ্ছে। রপ্তানির জন্যও প্রস্তুত।

দেশে এ জাতের আনারসের চাষ জনপ্রিয় করতে মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির নির্দেশনায়
উদ্যোগ গ্রহণ করে কৃষি মন্ত্রণালয়। ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথম দেশে এ জাতের চারা টাঙ্গাইল, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। সেগুলোতে এ বছর ফলন এসেছে। কয়েক দিনের মধ্যেই কাতারে রপ্তানি শুরু হবে।

সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারস খুবই সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। বিশ্ববাজারে এর অত্যাধিক চাহিদা রয়েছে। এটি রপ্তানিযোগ্য। এ জাতের আনারস আমাদের দেশের প্রচলিত আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি, ভিটামিন সি এর পরিমাণ ৩-৪ গুণ বেশি। এমডি-২ আনারস একইরকম সাইজের হয়। এই আনারস দ্রুত পচে না। এছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।

-যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের পাইনঅ্যাপেল রিসার্চ ইনস্টিটিউট ( পিআরআই) ১৯৬১-৮০ সাল পর্যন্ত গবেষণা করে এ জাতের আনারস উদ্ভাবন করে। এর ব্যতিক্রমী গুণের কারণে ইতিমধ্যে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Tag :

সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

বিখ্যাত এমডি-টু আনারস এখন দেশেই উৎপাদিত হচ্ছে, রপ্তানির জন্যও প্রস্তুত

Update Time : ০৫:০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩