ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা

বিতর্কের মধ্যেই নাসিরের বিবাহোত্তর সংবর্ধনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৩৬ Time View

অন্যের স্ত্রীকে বিয়ে করা নিয়ে দিনভর বিতর্কের মধ্যেই রাতে বিবাহোত্তর সংবর্ধনা সারলেন ক্রিকেটার নাসির  হোসেন। শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমা তাম্মি বর্তমান স্বামীকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিরে করার বিষয়টি। এই বিতর্কের মধ্যেই রাতেই রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরো দুই ক্রিকেটার সৌম্য সরকার ও শফিউল ইসলাম। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে নাসির গাঁটছড়া বাঁধেন নববধূ তামিমা সুলতানার সাথে। নাসিরের পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নাসির-পত্নীর বাড়ি টাঙ্গাইলে।

পাত্রীর সাথে পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। আকদের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্যরা থাকলেও আনুষ্ঠানিক গায়ে হলুদের মত বিয়েতেও হাজির হয়েছিলেন দুই পক্ষের আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীরা।

তবে ২০শে ফেব্রুয়ারি সারাদিনই আলোচনাতে ছিলেন নাসির ও তার সদ্য বিবাহিত স্ত্রী।

তামিমা সুলতানা শবনম তাম্মি নামের যে নারীর সাথে তার বিয়ে হয়েছে তিনি নাকি ১১ বছরের সংসার ফেলে গাঁটছড়া বেঁধেছেন জাতীয় দলের এই ক্রিকেটারের সাথে। এমনকি ডিভোর্সও দেননি পূর্বের স্বামীকে। সে ঘরে রয়েছে তার ৮ বছর বয়সী এক কন্যাও। তামিমার পূর্বের স্বামীর নাম রাকিব হাসান। তাকে ডিভোর্স না দিয়ে আবারো বিয়ে করায় আইনগত পদক্ষেপ নিচ্ছেন তিনি। এই ইস্যু নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও করেছেন রাকিব। স্ত্রীর এমন কর্মকাণ্ডে রাকিব বলেন, তার ৮ বছরের একটি মেয়ে আছে। এখনও আমাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কীভাবে আমার স্ত্রী ৮ বছরের বাচ্চাকে ফেলে অন্য একজনকে বিয়ে করলো সেটাই আমি বুঝতে পারছি না। ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন। দিনভর আলোচনা-বিতর্ক শেষে রাতেই বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাসির ও তামিমা।

Tag :
জনপ্রিয়

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক

বিতর্কের মধ্যেই নাসিরের বিবাহোত্তর সংবর্ধনা

Update Time : ০৯:৪৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১