ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ডা. প্রাণ গোপাল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৪ Time View

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

সোমবার দপুর ১২টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার এ ঘোষণা দেন।
ডা. প্রাণ গোপাল দত্তের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মনিরুল ইসলাম গত শনিবার সকালে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।
ডা. প্রাণ গোপাল দত্ত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য।
চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে টানা তিন মেয়াদসহ পাঁচ বারের সাংসদ ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যু হলে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র নিয়ে জমা দেন চার জন। ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
গত ১৬ সেপ্টেম্বর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফুর রেজা খোকন তার মনোনয়ন প্রত্যাহার করেন।
Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন ডা. প্রাণ গোপাল

Update Time : ১০:৪৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১