ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের অবস্থা স্থিতিশীল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের কোয়ারেন্টাইন কেবিনে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের অবস্থা স্থিতিশীল। বর্তমানে তার আবারও অক্সিজেন সাপোর্ট লাগছে।

টানা ৮৫ দিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার পর গত ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে নিয়ে যাওয়ার পর একদিন অক্সিজেন সাপোর্ট লাগলেও পরে অবস্থার উন্নতি হয়।

রওশনের সঙ্গে থাকা তার পুত্র রাহ্গীর আলমাহি এরশাদ (সাদ) এমপি চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে রবিবার ব্যাংকক থেকে টেলিফোনে গণমাধ্যমে বলেন, আম্মুর অবস্থা আগের মতোই। অক্সিজেন লাগছে। এর মধ্যে তার পায়ে ডিবিটি (ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি) চলছে। পায়ে রক্ত সঞ্চালনে একটু সমস্যা ধরা পড়ায় চিকিৎসকরা এই চিকিৎসা শুরু করেছেন। এছাড়া তিনি একটু-একটু কথা বলছেন।

থাইল্যান্ডে নেওয়ার একদিন পর রওশন এরশাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। ৬ নভেম্বর রাত থেকে তার আর অক্সিজেন সাপোর্ট দরকার হয়নি। ৭ নভেম্বর থেকে তিনি একটু-আধটু কথাও বলতে শুরু করেছেন।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের অবস্থা স্থিতিশীল

Update Time : ০৪:১৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১