ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়ার বিষয়ে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৫৮ Time View

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কারণে নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অবশ্য এই বিষয়ে সিদ্ধান্ত নিতে শেষ সময় পর্যন্ত বল বাংলাদেশের কোর্টে ঠেলে রেখেছে আয়োজক দেশ ভারত।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক ক্রিকেট পরিস্থিতি এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উদ্ভূত অনিশ্চয়তার দিকে গুরুত্বের সঙ্গে নজর রাখছে ভারত সরকার। তারা নিয়মিতভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে যোগাযোগ রাখছে।

সরকারি সূত্রের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ সম্পর্কে দিল্লি কি প্রতিক্রিয়া জানাবে, তা ঢাকা চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তবেই নেবে। ভারত সরকারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো বা ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া পুরোপুরি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’।

টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে বলেছে, ‘একবার যখন তাদের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করবে অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তখনই কেবল ভারতীয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানাবে। বল এখন তাদের কোর্টে। তারা আসতে (ভারতে) চায় নাকি আসতে চায় না সেটা পুরোপুরি তাদের সিদ্ধান্ত।’

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ যাবে কি যাবে না, সেই বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা বৈঠক করেন। এরপর যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানে আছে। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া না যাওয়ার বিষয়ে ‘প্রথম এবং চূড়ান্ত সিদ্ধান্ত ঢাকাকেই নিতে হবে’

Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬