ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
  • ২৭২ Time View

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে।

বুধবার (১১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ১৭ হাজার ৪২৩ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ১৩৩ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯২ লাখ ৭২ হাজার ৩৮৮ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২৫৩ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন ২৪৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪১ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ১১৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ২৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৭৩৯ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২ জন এবং মারা গেছেন ৪৭ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩৩২ জন এবং মারা গেছেন ১২ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৬৩ জন এবং মারা গেছেন ২৬ জন। একইসময়ে হংকংয়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ৭৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

বিশ্বজুড়ে করোনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা

Update Time : ০৫:৩০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩