ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: জাতিসংঘ

বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (০২ নভেম্বর) জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ।
ইউনেস্কোর  মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।
তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।
ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে। সূত্র: এএফপি
Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না: জাতিসংঘ

Update Time : ০৫:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২