ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

বিশ্বের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ আদমপাচারকারী হাবতেমারিয়ামকে সুদান থেকে গ্রেফতার

বিশ্বের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ আদমপাচারকারী হিসেবে পরিচিত কিদান জেকেরিয়াস হাবতেমারিয়ামকে সুদান থেকে গ্রেফতার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় এই ইরিত্রিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়। ইথিওপিয়া ও নেদারল্যান্ডসের মাধ্যমে ইন্টারপোল তাকে পাকরাও করতে দুবার রেড নোটিশ দিয়ে রেখেছিল।

হাবতেমারিয়াম লিবিয়ায় একটি ক্যাম্প পরিচালনা করতেন। সেখানে ইউরোপ যেতে আগ্রহী শত শত পূর্ব আফ্রিকান নাগরিককে রাখা হতো। তিনি তাদের অপহরণ, ধর্ষণ করতেন, বলপূর্বক অর্থ আদায় করতেন।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবদুল্লাহ আ-সুওয়াইদি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, হাবতেমারিয়ামকে ১ জানুয়ারি সুদানি পুলিশ গ্রেফতার করেছে।

তিনি বলেন, আমরা এখন ইউরোপ যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদমপাচারকারী একটি রুট বন্ধ করতে পেরেছি। এই পথে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সুদান থেকে অবৈধভাবে হাজার হাজার লোক লিবিয়া হয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করত।

সূত্র : আলজাজিরা

Tag :

ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ আদমপাচারকারী হাবতেমারিয়ামকে সুদান থেকে গ্রেফতার

Update Time : ০৫:২৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩