ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে, একইসাথে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯০৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ১৫ হাজার ৭৮৯ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। ফলে আক্রান্তের সংখ্যা ৫৮ কোটি ছাড়িয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিলো জাপান। এ সময়ে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৫৫ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিডজনিত কারণে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৬ জন আর করোনা পজিটিভ হয়েছেন ৯৯ হাজার ৬১ জন।

প্রাণহানির তালিকায় এর পরই রয়েছে ইতালি, ব্রাজিল, অস্ট্রেলিয়া, মেক্সিকো

গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪৪ জন, আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৮৮ জন। এসময়ে ব্রাজিলে মারা গেছেন ২২৮ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮১৬ জন।

একই সময়ে অস্ট্রেলিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৭ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৪৫ জন। এদিকে মেক্সিকোতে মারা গেছেন ১১৩ জন, আক্রান্ত ২৪ হাজার ৮৯৩ জন, স্পেনে মারা গেছেন ১০৯ জন, নতুন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৮৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে

Update Time : ০৩:৪১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২