ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

বিশ্বে করোনায় আরও ১০ সহস্রাধিক মানুষের মৃত্যু

এক বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারির কবলে এখনো পৃথিবী। দিন যত যাচ্ছে, বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ ভাইরাসের টিকা আবিষ্কার, এমনকি প্রয়োগ শুরু হলেও আতঙ্ক এখনো কাটেনি। গত একদিনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে আরও ১০ সহস্রাধিক মানুষের নাম। একই সময়ে সারাবিশ্বে আরও ৪ লাখ ১৬ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে অদৃশ্য ভাইরাসটি।

মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে এশিয়ার দেশ ভারতে।

করোনা আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ জুন) সকাল পর্যন্ত বিশ্বে এ পর্যন্ত করোনা রোগীর মোট সংখ্যা ১৭ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৪৭০ জন। যাদের মধ্যে মারা গেছে ৩৭ লাখ ২৭ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৬০ লাখ ৫৯ হাজার ৪১০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৫২০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৯২ হাজার ২৩। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২৪০ জনের।

এরপরের স্থানেই আছে এশিয়ার দেশ ভারত। গত ২৪ ঘণ্টায়ও দেশটিতে ৩ হাজার ৩৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১ লাখ ২১ হাজার ৪৭৬ জন। যাতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ৮৩৫ জনে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ১০১ জনের।

তালিকার তৃতীয় স্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের এবং শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৮২ জন। যা নিয়ে দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯৬৮ আর মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৯৫৪।

তালিকায় এরপরের স্থানে থাকা ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য ও ইতালিতে সংক্রমণের সংখ্যা ৪০ থেকে ৬০ লাখের মধ্যে থাকলেও তুরস্ক বাদে অপর দেশগুলোতে মৃত্যু লাখ ছাড়িয়েছে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

বিশ্বে করোনায় আরও ১০ সহস্রাধিক মানুষের মৃত্যু

Update Time : ০৭:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১