ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছে শাবি’র ২৪ শিক্ষার্থী; হাসপাতালে এক শিক্ষার্থী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ২৭৫ Time View

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গতকাল বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী।

এরই মধ্যে আজ দুপুর সাড়ে ১২টায় অনশনরত শিক্ষার্থী কাজল দাস অজ্ঞান হয়ে পড়েন। তাকে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। অনশনে বসার পর থেকেই কোনো ধরনের খাদ্য ও পানীয় গ্রহণ করছেন না শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী শাহারিয়ার আবেদীন এসব তথ্য জানিয়ে বলেন, গতকাল দুপুর ২টা ৫০ মিনিট থেকে শুরু হওয়া আমরণ অনশনের মধ্যে রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি। পরে মাউন্ড এডোরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও আন্দোলনে যোগ দেন তিনি।

একই সময় আন্দোলনে অংশ নেওয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক অসুস্থ হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরাতে ভর্তি করা হয়।

Tag :
জনপ্রিয়

বুধবার থেকে ২২ ঘণ্টার বেশি সময় ধরে অনশন করছে শাবি’র ২৪ শিক্ষার্থী; হাসপাতালে এক শিক্ষার্থী

Update Time : ০৭:১৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২