ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ২৮৮ Time View

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার অবস্থা ভেরি ক্রিটিক্যাল। ডাক্তার সাহেবরা মনিটরিং করছেন। তারা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, ‘সরকার গত তিন বছরে বেগম খালেদা জিয়াকে কোনো চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সরকার গণতন্ত্রকে হরণ করার জন্য এ ক্যারিশম্যাটিক নেত্রীকে বন্দী করে রেখেছে।’

এদিকে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। গুজবে কান না দিয়ে তার সাথে যোগাযোগ করার কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব

Update Time : ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১