সারা দেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সম্ভাব্য যেকোনো ধরনের গুজবে দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৌখিকভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন, তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে জানা গেছে। অবশ্য বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি।
শিরোনাম
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যু নিয়ে গুজব ছড়ানোর ব্যাপারে সতর্ক অবস্থানে পুলিশ
-
অনলাইন ডেস্ক - Update Time : ০৪:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- ২৬০ Time View
Tag :
জনপ্রিয়

















