ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ব্রাজিলে হবে কোপা আমেরিকা

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় আসর কোপা আমেরিকা। করোনা সংক্রমণের কারণে এবারের কোপা আমেরিকা আর্জেন্টিনার পরিবর্তে ব্রাজিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কনমেবল।

আগামী ১৩ জুন থেকে আর্জেন্টিনায় শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটির নতুন আসর। কিন্তু দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে আয়োজক দেশের তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তারা। এরপরই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য বিকল্প দেশের সন্ধান শুরু করে কনমেবল।

কনমেবল জানিয়েছে, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনও পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।

অবশ্য গত বছর আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আসরটির। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে চলতি বছরের জুনে নিয়ে আসা হয়। পরে গত ২০ মে কলম্বিয়া জানিয়ে দেয় যে তারা আয়োজক দেশ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছে। দেশটিতে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ব্রাজিলে হবে কোপা আমেরিকা

Update Time : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১