ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ২০

উদ্ধার অভিযান চলছে

ব্রাহ্মণবাড়িয়ার লইসক্যা বিলে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিলের বিজয়নগর এলাকায় বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত এদের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। দুর্ঘটনা কবলিত ট্রলারটি এখনও পানির নিচে রয়েছে। বালুবাহী ট্রলারটি আটক করা হয়েছে।

২০ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজে অংশগ্রহণ করে। কিশোরগঞ্জ থেকে একদল ডুবুরি ঘটনাস্থলে রওনা হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। এছাড়া ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, যারা মারা গেছেন তাদের পরিবারপ্রতি ২০ হাজার টাকা দাফনের জন্য দেওয়া হবে।

দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী রফিক মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে বালুবাহী ট্রলারের ধাক্কায় তাদের ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে যায়। তিনি তার স্ত্রী ও মেয়েকে খুঁজে পাচ্ছেন না।

মুরাদ মিয়া জানান, তিনি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। কোনও রকমে সাঁতরে তারা তীরে ওঠেন। প্রায় শতাধিক  নিখোঁজ রয়েছেন।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষ, মৃতের সংখ্যা বেড়ে ২০

Update Time : ০৫:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১