ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না জোভান

এবারের ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেতা ফারহান আহমেদ জোভানের ‘ট্রান্সজেন্ডার’ গল্পে নির্মিত  নাটক  ‘রূপান্তর’। সোমাবার (১৫ এপ্রিল) ইউটিউবে প্রকাশ পায় রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটক। এরপরই ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে নাটকটি।

বিশেষ করে নাটকের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েন জোভান। নাটকে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদকে প্রমোট করার অভিযোগ করেন দর্শকরা। এরপরই জোভানকে ‘বয়কটের’ ডাক দেন অনেকে।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। জোভান বলেছেন, ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না তিনি। একইসঙ্গে খুব শিগগিরই এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন।

জোভান বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।

বয়কটের ডাক প্রসঙ্গে এই অভিনেতা বলেন, এটা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। কারণ সামগ্রিকভাবে কথা বলার চেয়ে ব্যক্তিগত আক্রমণটা বেশি হচ্ছে।

নেটিজনেদের সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে আর কখনো অভিনয় করবেন না তিনি। অভিনেতার ভাষায়, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না। আমি ভেবেছি এটা নিয়ে একটি বিবৃতি দেব। ওই বিবৃতির মাধ্যমে আমার কথাগুলো জানাব।’

এদিকে নাটকটি সরিয়ে নেওয়া প্রসঙ্গে নির্মাতা জানান, রূপান্তর নাটকটি ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ করা হয়। রাতে বেশ কিছু দর্শকের পক্ষ থেকে আপত্তি পেয়ে ১৬ এপ্রিল সকালে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। আলোচনা-সমালোচনা চলছে।

হরমোনজনিত কারণে একজন মানুষের একা হয়ে যাওয়ার গল্প তুলে ধরা হয়েছে নাটকে। এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। জোভান ছাড়াও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না জোভান

Update Time : ১০:০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪