ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যাটাগরি-৫ হ্যারিকেন লি

ভয়ঙ্কর রূপ নিয়ে ধেয়ে আসছে হ্যারিকেন লি। শক্তির দিক দিয়ে ক্যাটাগরি-৫ এ পৌঁছেছে ঝড়টি। ঝড়টি এখন আটলান্টিক মহাসাগরেই অবস্থান করছে। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি। খবর: আল জাজিরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর পাশ দিয়ে যাবে।

তবে এ হ্যারিকেনটি নির্দিষ্ট কোনো এলাকায় আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়টির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ের প্রভাব পড়বে।

মার্কিন হ্যারিকেন সেন্টার আরো জানিয়েছে, রবিবার থেকে যুক্তরাষ্ট্রের উপকূলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে।।

শুক্রবার সকালে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ১ হাজার ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই ঝড়টি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া ১২তম সামুদ্রিক ঝড়।

Tag :

Update Time : ০৫:১৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩