ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নিচে

মঙ্গলবারের পর বুধবারও ভারতের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নিচেই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ৮৮১। খবর আনন্দবাজার অনলাইনের।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এর জেরে আড়াই লাখের নিচে নামল সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ১৭ মার্চ শেষ বার সক্রিয় রোগী ছিল আড়াই লাখের নিচে।

মহামারির দ্বিতীয় ঢেউ ভারত জুড়ে আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই আবার কমছে তা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৮৭ জন।

দৈনিক মৃত্যুও গত ছ’দিন ধরেই রয়েছে ৩০০-র নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। পুরো মহামারি পর্বে ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৫৩৮ জন।

ভারতের রাজ্যগুলোর মধ্যে দৈনিক আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে কেরালা। তবে গত দুই দিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে দক্ষিণের এ রাজ্যে। মহারাষ্ট্রেও আড়াই হাজারের নিচে রয়েছে আক্রান্ত। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা হাজারের নিচে নেমেছে। তবে মিজোরামের অবস্থা এখনও একই রকম। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪৭১।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নিচে

Update Time : ০৬:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১