ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

ভারতের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ

ভারতকে হারানোর স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। বরং বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে দ্বিতীয় লেগের ম্যাচটায় কঠিন পরীক্ষা দিতে হলো জামাল ভূঁইয়াদের। ভারত বুঝিয়ে দিল শক্তির ব্যবধানটাও।

সোমবার ভারতের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ভারতের পক্ষে দুটি গোলই করেছেন অধিনায়ক ছেত্রি।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। প্রথমার্ধে একের পর এক আক্রমণের পরও গোলের দেখা পায়নি ভারত। বাংলাদেশ রক্ষণ আগলে রেখে অন্তত এক পয়েন্ট আদায়ের চেষ্টা করল বটে। তবে জেমি ডের দলের সেই চেষ্টাও বৃথা যায় ছেত্রির নৈপুণ্যের কাছে।

ভারতের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রি ৮০ ও ৯২ মিনিটে গোল করে গড়ে দেন ম্যাচের ব্যবধান। সুবাদে বাছাই পর্বে প্রথম জয়ের দেখা পায় ভারত।

প্রথম গোলটি ছেত্রি করেন দুর্দান্ত হেডে। আশিক কুরুনিয়ানের অসাধারণ ক্রস থেকে বল জালে জড়িয়ে দেন ভারত অধিনায়ক। এরপর যোগ করা সময়ে বাংলাদেশের রক্ষণকে বোকা বানিয়ে আদায় করেন সহজ এক গোল। সুরেশের পাস থেকে বল ধরে ডান পায়ের শটে বাংলাদেশের জালে জড়িয়ে দেন ছেত্রি।

২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত দুই দলের প্রথম পর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সেটিই ছিল বাংলাদেশের প্রথম পয়েন্ট। এরপর গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ড্র থেকে দ্বিতীয় পয়েন্ট পায় জামাল-তপুরা।

এদিনের জয়ের সুবাদে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘ই’ গ্রুপের লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠল। পেছনে ফেলল আফগানিস্তানকে। ছয় ম্যাচে ৫ পয়েন্ট আফগানদের। বাংলাদেশ ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তনালিতেই থাকল। অবশ্য দুই দলেরই বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বের আশা শেষ হয়েছে আগেই।

১৫ জুন একই ভেন্যুতে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

ভারতের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ

Update Time : ০৫:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১