ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ভারতের মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙ্গে অন্তত ১৬ জন নিহত হয়েছেন

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার শাহপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙ্গে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এছাড়াও ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দিবাগত রাতে নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে বড় এই দুর্ঘটনা ঘটে। আহতদের পাশাপাশি মৃতদেহগুলোকেও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে গত ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একটি ক্রেন ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। এদিকে, পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীসহ অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। তখনই গার্ডার লঞ্চ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, গার্ডার লঞ্চিং মেশিন একটি বিশেষ ক্রেন; যা বড় বড় ইস্পাতের বিম বা গার্ডার সরাতে পারে। হাইওয়ে, রেলসেতু নির্মাণসহ বড় ভবনের ভিত্তি তৈরিতে এই ক্রেন ব্যবহার করা হয়। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টাইমস

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ভারতের মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙ্গে অন্তত ১৬ জন নিহত হয়েছেন

Update Time : ০৫:০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩