ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ভারতে শুধু অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত এবং শনাক্তের সংখ্যা। অতিমারী করোনা ভাইরাস ভারতের চিকিৎসা ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। বিশেষ করে দেশটিতে কেবলমাত্র অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে শত শত রোগী।

দেশি-বিদেশি কোনো সাহায্যই কাজে আসছে না। দেশটির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে কয়েকদিনে মারা গেলেন ৭৪ জন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, দেশটির গোয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) বৃহস্পতিবার দিবাগত রাতে অক্সিজেনের অভাবে ১৩ রোগীর মৃত্যু হয়েছে। এর একদিন আগে এই হাসপাতালেই অক্সিজেনের অভাবে মারা যান ১৫ জন।

হাসপাতালটির বেশির ভাগ রোগীর অক্সিজেন লেবেল কমে গেলেও অভাব থাকায় অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। সরকারি হিসাবে গত চারদিনে হাসপাতালটিতে অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই মৃত্যুর জন্য ‘লজিস্টিক ইস্যু’ দায়ী। গত মঙ্গলবার হাসপাতালটিতে প্রথমবার ২৬ জন মারা যায়, এরপর দিন ২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৫ জন প্রাণ হারায়। সর্বশেষ শুক্রবার ১৩ জনের মৃত্যু হলো। তারপরও কেন অক্সিজেনের ঘাটতি পূরণ করা গেল না এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

কেন গোয়ার শীর্ষ হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে এনিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটি অক্সিজেন সংক্রান্ত জটিলতার বিষয়টি তদন্ত করে সরকারের কাছে সুপারিশ করবে।

গত ২৪ ঘণ্টায়ই ভারতে ৩ লাখ ৪৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার জন। ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ১১৭ জনে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ভারতে শুধু অক্সিজেনের অভাবে ৭৪ জনের মৃত্যু

Update Time : ০৫:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১