ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে, বেড়েছে মৃত্যুও

ভারতে আবারও বেড়েছে করোনা সংক্রমণ। সোম ও মঙ্গলবার সংক্রমণ ২৫ হাজারের ঘরে থাকলেও বুধবার তা আবারও ৩৭ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় তা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। সব মিলিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩৬৬। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি ভারতে বুধবার বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। পুরো মহামারি পর্বে ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৭৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৮ জনের, কেরালায় ১৭৩ জনের এবং ওড়িশায় ৬৭ জনের। এ তিন রাজ্যেই দৈনিক মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ২ হাজার ৭৭৬। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় (২৪,২৯৬)। এরপর ক্রমান্বয়ে রয়েছে মহারাষ্ট্র (৪,৩৫৫), তামিলনাড়ু (১,৫৮৫), কর্নাটক (১,২৫৯), অন্ধ্রপ্রদেশ (১,২৪৮)। ভারতের দৈনিক সংক্রমণের সিংহভাগই হচ্ছে এ রাজ্যগুলো থেকে।

Tag :
জনপ্রিয়

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ প্রায় ৫০ শতাংশ বেড়েছে, বেড়েছে মৃত্যুও

Update Time : ০৭:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১