ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ভোলায় চেয়ারম্যান-মেম্বারদের লক্ষ্য করে গুলি, নিহত ১

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • ২৯৫ Time View
ভোলায় নির্বাচনী এলাকা থেকে ফেরার সময় মাঝনদীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ট্রলারে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. টিটু (৩৫) নামের একজন নিহত হয়েছেন।
নিহত টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তছির আহম্মেদ ছেলে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার ইয়ারুল আলম হেলাল বলেন, গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান একেএম নাছিল উদ্দিন নান্নুসহ আমরা কয়েকজন ইউপি মেম্বার আজ সকালে ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে করে মদনপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হই। মদনপুর পৌঁছে আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করি এবং খোঁজখবর নেই। বিকেল সাড়ে ৪টার দিকে নাছির মাঝির উদ্দেশ্যে ট্রলারে করে রওনা হই।
তিনি আরও বলেন, সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এলে একটি স্পিডবোট করে একদল দুর্বৃত্ত আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালায়। এতে টিটুর মাথায় গুলি লাগে। পরে ট্রলারটি দ্রুত তীরে ভিড়িয়ে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তিনি মারা যান।
ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায় সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ভোলায় চেয়ারম্যান-মেম্বারদের লক্ষ্য করে গুলি, নিহত ১

Update Time : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১