ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

মঞ্চে উপস্থিতি হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যান্যরা

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫০ Time View

জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আর এই দলের নেতৃত্ব দিতে অনুষ্ঠান মঞ্চে উপস্থিতি হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আখতার হোসেনসহ অন্যান্যরা। যদিও নতুন দলে কে কোনও পদে যাচ্ছেন, তার ঘোষণা দেওয়া হয়নি।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই অনুষ্ঠান মঞ্চে অংশ নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। যদিও এই মঞ্চে কোনও চেয়ার নেই।

অনুষ্ঠানের শুরুতে দুটি ডকুমেন্টারি প্রর্দশনী করা হয়। মূলত দীর্ঘ ১৫ বছরের বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে দুটি সংগঠন গড়ে উঠে। আর সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। তরুণদের নতুন এই দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলে সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা গেছে, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন।

দলটির সূত্রে আরও জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার (নিভা), মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্য থেকেও কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মঞ্চে উপস্থিতি হয়েছেন তরুণ নেতা মো. নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ অন্যান্যরা

Update Time : ১২:২৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫