ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

ফারিয়া মাহাবুব পিয়াসাসহ দুই মডেলের বাসায় অভিযান শুরু করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রবিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে পিয়াসার বারিধারার বাসায় অভিযান শুরু হয়। এসময় তাকে আটক করা হয়েছে বলেও পুলিশের একটি সূত্র জানায়। এছাড়া মোহাম্মদপুরে আরেক মডেলের বাসায় অভিযান চলছে।

অভিযানের বিষয়টি পুলিশের ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, পিয়াসার বিরুদ্ধে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আটক করা হয়েছে। পিয়াসা ছাড়াও ডিবি পুলিশ মোহাম্মদপুরে আরেক মডেলকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, পিয়াসার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মহিদুল ইসলাম অভিযানের কথা নিশ্চিত করে বলেন, ফারিয়া মাহাবুব পিয়াসার বাসায় অভিযান চালানো হচ্ছে। আপাতত এতটুকুই বলতে পারছি। বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

বিভিন্ন সময়ে নানা ঘটনায় আলোচনায় আসেন পিয়াসা। ২০১৭ সালে মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তার নাম সামনে আসে। প্রথমে মামলা করতে এ ঘটনার ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা। কিন্তু সেই পিয়াসার বিরুদ্ধেই আবার মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগে জিডি করেছিলেন ভুক্তভোগীরা। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানান।

সর্বশেষ গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামের এক তরুণীর লাশ উদ্ধারে পর যে মামলা হয়েছিল তাতেও পিয়াসার নাম ছিল।

জানা গেছে, আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসা। রেইনট্রি হোটেলে ধর্ষণের ওই ঘটনার কিছু দিন আগেই সাফাতের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।

Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মডেল পিয়াসা আটক, মদ সিসা ইয়াবা জব্দ

Update Time : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১