ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

মমতাকে মোদির অভিনন্দন

তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার সন্ধ্যায় এক টুইট বার্তায় মোদি এ অভিনন্দন জানান। নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী মোদির দল বিজেপি।

টুইটে মোদি বলেন, মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। জনগণের আকাঙ্ক্ষা পূরণে এবং করোনা কাটিয়ে উঠতে কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

পৃথক আরেক টুইটে মোদি পশ্চিমবঙ্গে নিজের দলের নেতা কর্মীদেরও ধন্যবাদ দেন। তিনি বলেন, আগে এই রাজ্যে বিজেপির উপস্থিতি নগণ্য ছিল। সেখানে এবার গুরুত্বপূর্ণভাবে বেড়েছে।

এদিকে নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে শুরু করেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতারা।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

মমতাকে মোদির অভিনন্দন

Update Time : ০৫:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১