ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

মর্টারশেল ও গুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ শহর

মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে ওপার থেকে আসা মর্টারশেল ও গুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ শহর ও আশপাশের এলাকা। এর ফলে সীমান্ত জনপদ টেকনাফের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ হয়েছে। তবে নাফ নদী ও সীমান্তে বিজিবি-কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ও বিকেলে পৃথকভাবে টেকনাফ সীমান্তে আর্টিলারি ও মর্টারশেলের শব্দ শুনতে পায় স্থানীয়রা। এছাড়া সীমান্তে মিয়ানমারের ভেতর মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

সীমান্তের কয়েকজন বাসিন্দা বলেন, গত কয়েকদিন ধরে টেকনাফে প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে ওপারে যুদ্ধের কারণে টেকনাফের নাইট্যংপাড়া, কায়ুকখালীপাড়া, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, কুলালপাড়া, খাংগার ডেইল, নাজিরপাড়া, মৌলভীপাড়া, সাবরাংয়ের মগপাড়া, আছারবনিয়া, ডেগিল্ল্যা বিল, নয়াপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় মর্টারশেল ও বোমার বিকট শব্দে বাড়ি-ঘর কাঁপছে।

কারণ সীমান্তের পূর্ব দিকে মিয়ানমারের কুমিরহালি, নাইচদং, কোয়াংচিগং, শিলখালী, নাফপুরা গ্রামে গৃহযুদ্ধ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫৪ কিলোমিটার নাফ নদে বিজিবি ও কোস্টগার্ডের টহল বেড়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি চলমান রয়েছে। ফলে কোনো রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ওপারে সংঘাত বৃদ্ধি পাওয়ায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থা রয়েছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

মর্টারশেল ও গুলির বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ শহর

Update Time : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪