ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরাইলকে সহায়তা অব্যাহত রেখেছে

গাজা সংঘাতে ইসরাইলের যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লংঘনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

এরদোগান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরাইলের নৃশংসভাবে হত্যা, হাসপাতাল, ত্রাণ সহায়তা কেন্দ্র এবং অন্যান্য স্থানে হামলা চালানো যুদ্ধাপরাধের অন্তর্ভুক্ত।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লংঘনের বিষয়টি উপেক্ষা করেছে এবং তারা ইসরাইলকে সর্বাধিক সহায়তা অব্যাহত রেখেছে।

সাক্ষাৎকারে এরদোগান বলেন, এই পরিস্থিতিতে, আন্তর্জাতিক আইন লংঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে? এটাই এখন আসল প্রশ্ন এবং কেউ এর উত্তর দিচ্ছে না।

শুরু থেকেই ন্যাটো সদস্যভুক্ত তুরস্ক গাজায় ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন চালানোর পর থেকে হামাসের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তারা।

এছাড়া ইসরাইলকে সমর্থন করার জন্য বারবার পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেছে এবং আন্তর্জাতিক আদালতে ইসরাইলের শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে সংঘাতে যুদ্ধাপরাধ করার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে ইসরাইল। বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও অস্বীকার করছে তারা।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

মার্কিন প্রশাসন যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ইসরাইলকে সহায়তা অব্যাহত রেখেছে

Update Time : ০৪:০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪