ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে দেখানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৩২৬ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। কান চলচ্চিত্র উৎসবের শেষ আসরে এর ট্রেলার উন্মুক্ত হয়। তখন সেটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানায় দর্শক। সিনেমার কিছু ত্রুটি-ঘাটতি নজরে আসে দর্শক-বিশ্লেষকদের।

এরপর ‘মুজিব’ নিয়ে তেমন কোনও আপডেট পাওয়া যাচ্ছিল না। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে পাওয়া গেলো নতুন খবর। জানা গেলো, আলোচিত ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে দেখানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং চলতি বছরের শেষ দিকেই এটি মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে।

ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস ব্রিফিংয়ে তথ্যটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেছেন, ‘আমার মনে হয় শ্যাম বেনেগাল ও তার দল সিনেমাটির শুটিং, সম্পাদনা ও গ্রাফিক্সের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। সম্পাদনা পর্ব শেষ হলেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ছবিটি দেখাবো। মুক্তির জন্য এ বছরের শেষ দিকে একটি উপযুক্ত তারিখ খুঁজছি। চূড়ান্ত হলে সেটা আমরা জানিয়ে দেবো।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, তৌকীর আহমেদ, নুসরাত ফারিয়া, দীঘি, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। এর সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

Tag :
জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে দেখানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

Update Time : ১২:২৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২