ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী

মুন্সিগঞ্জে পৌর মেয়রের বাসায় হঠাৎ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মুন্সিগঞ্জে পৌর মেয়রের বাসায় রাতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) প্যানেল মেয়রসহ ১২ জন দগ্ধ হয়েছেন। মুন্সিগঞ্জ মীরকাদিম পৌরসভা মেয়র হাজী আব্দুস সালামের বাসায় এ বিস্ফোরণে দগ্ধ ১২জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মেয়রের স্ত্রী কাননের (৩৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে বিস্ফোরণে পৌর মেয়র অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন মিরকাদিম পৌরসভার কাউন্সিলর রহিম বাদশা।

চিকিৎসাধীন দগ্ধ পান্না হালদার (৫০) জানান, তিনি পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন। তার বাসা সদরেই। অফিসিয়াল কাজে তিনি সন্ধ্যায় মেয়রের বাসায় গিয়েছিলেন। এসময় আরো ৪-৫ জন ওয়ার্ড কাউন্সিলর, অফিস স্টাফ ও কর্মীরাও ছিলেন। তখনই ৪তলা বাসাটির ৪তলাতে হঠাৎ বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে রুমের ভিতরে থাকা তারা সবাই কম বেশি দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল আযম খান বলেন, আমাদের এখানে ১২জন দগ্ধকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কানন নামে এক নারীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। এক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১০ জনের শরীরে ২০ শতাংশের কম করে দগ্ধ। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে।

চিকিৎসাধীন দগ্ধ বাকিরা হলেন ২ নম্বর ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র আওলাদ হোসেন (৪০), ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজী দ্বীন ইসলাম (৬০), পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান (৩৮), মেয়রের পিএস যুবলীগ কর্মী মো. তাজুল ইসলাম (২৬), মো. হোসেন কালু (৫০), আমিন আহ মাইনুদ্দিন (৪৫), পৌরসভা অফিসের নিরিপত্তা কর্মী মো. মনির হোসেন (৪৮), নৈশ্য প্রহরী শ্যামল চন্দ্র দাস (৪৫), মেয়রের কর্মী মোশারফ হোসেন (৪০) (বারডেম হাসপাতালের অফিস সহকারী)।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস

মুন্সিগঞ্জে পৌর মেয়রের বাসায় হঠাৎ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

Update Time : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১