ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

মুশফিকের কাছে বেফাঁস মন্তব্যের কারণ জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • ২৮৩ Time View

বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ ক্রিকেটে অস্থিরতা বিরাজ করছে। মাঠের বাইরে স্বস্তি নেই একেবারেই। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নির্বাচকরা তাকে না রাখার পেছনে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছেন। তবে এ নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন মুশফিক। জানিয়েছেন, বিশ্রাম চাননি তিনি। পাকিস্তান সিরিজে না থাকাকে ‘বাদ’ হিসেবেই দেখছেন মুশফিক।

এ মন্তব্য করে মুশফিককে পড়তে হয়েছে জেরার মুখে। আজ (শুক্রবার) মুশফিকের কাছে বেফাঁস মন্তব্যের কারণ জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক কী কারণে তিনি এসব কথা বলেছেন, সে কথা শুনতে চায় বিসিবি। পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যাচের পরই হবে শুনানি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মূলত, পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ছিল না মুশফিকের নাম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে মুশফিকের না থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, ‘আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। তার পরপরই নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এজন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।’

পরে গত ১৭ নভেম্বর মুশফিক সংবাদমাধ্যমে দাবি করেন, টি-টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের যোগাযোগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমন মন্তব্যের জন্য জেরার মুখে পড়লেন তিনি।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

মুশফিকের কাছে বেফাঁস মন্তব্যের কারণ জানতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Update Time : ০৮:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১