ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেসির দেওয়া ভ্যাকসিন পাচ্ছেন ১০ দেশের ফুটবলার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৩৩৩ Time View

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির চেষ্টায় ভ্যাকসিন পেতে যাচ্ছেন ১০ দেশের ফুটবলার।  তার অনুদানে কেনা চীনের সিনোভ্যাকের ৫০ হাজার কোভিড ভ্যাকসিন পৌঁছেছে দক্ষিণ আমেরিকায়।

মেসির জার্সির বিনিময়ে ৫০ হাজার ভ্যাকসিন দিচ্ছে চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক। যা এরই মধ্যে পৌঁছে গেছে উরুগুয়েতে। যেখান থেকে তা চলে যাবে দক্ষিণ আমেরিকার ১০ দেশে।

দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশী সংক্রমণ ব্রাজিলে। এরপরই তালিকায় আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। যে দেশদুটিতে এ বছর অনুষ্ঠিত হবার কথা কোপা আমেরিকা। টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করতে নিজেই এগিয়ে এসে ১০ দেশের ভ্যাকসিনের ব্যবস্থা করলেন লিওনেল মেসি।

মেসির দেয়া এই ভ্যাকসিনের ফলে কনমেবল অঞ্চলে কোপা আমেরিকাসহ ঘরোয়া টুর্নামেন্টগুলো নির্বিঘ্নে আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডমিনগুয়েজ।

তিনি বলেন, ‘আমাদের এ বছর কোপা আমেরিকা আয়োজনের কথা আছে। এ বিষয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ার সরকারের সাথেও আমাদের চুক্তি হয়েছে। আশা করছি এই ভ্যাকসিনের মাধ্যমে আমরা ফুটবলারদের করোনামুক্ত রাখতে পারবো। শুধু কোপা আমেরিকা না, আমাদের মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনও অনেক সহজ হয়ে যাবে।’

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

মেসির দেওয়া ভ্যাকসিন পাচ্ছেন ১০ দেশের ফুটবলার

Update Time : ০৯:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১