ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

মোট ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী মেধা বৃত্তি পাচ্ছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২২৭ Time View

দেশজুড়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের কোটা বণ্টন করা হয়েছে। নয়টি শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কোটা বণ্টন করা হয়। এ বছর নয়টি বোর্ড থেকে সাধারণ বৃত্তি পাচ্ছে ২২ হাজার ৫০০ জন এবং মেধাবৃত্তি পাচ্ছে তিন হাজার শিক্ষার্থী। সব মিলিয়ে মোট ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী এ বৃত্তির পাচ্ছে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

অফিস আদেশে মেধাবৃত্তির হার মাসিক ৬০০ টাকা এবং এককালীন অনুদান বাৎসরিক ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির হার মাসিক ৩৫০ টাকা ও এককালীন অনুদান বাৎসরিক ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তির ব্যয় চলতি (২০২৩-২০২৪) অর্থবছরের রাজস্ব বাজেটের বৃত্তি/মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে জানানো হয়েছে।

মাউশির অফিস আদেশে বলা হয়েছে, নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বণ্টন করা হবে। অন্যদিকে সাধারণ বৃত্তির সংখ্যা থেকে সংশ্লিষ্ট বোর্ড তার আওতাধীন প্রতি উপজেলায় দুইজন ছাত্র এবং দুইজন ছাত্রী, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে এলাকার কোটা অনুসারে সাধারণ বৃত্তি প্রদান নিশ্চিত করতে হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়া বৃত্তির অর্থ জি২পি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। সে কারণে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাতদিনের মধ্যে ব্যাংকের হিসাব নম্বর এবং অন্যান্য তথ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

মোট ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী মেধা বৃত্তি পাচ্ছে

Update Time : ১২:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩