ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

মৌসুমের প্রথম তাপদাহ চলছে, কালবৈশাখীর পূর্বাভাস

মৌসুমের প্রথম মৃদু তাপদাহ প্রবাহিত হচ্ছে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে চলতে পারে এই তাপদাহ। আগামী দুইদিন আরও বাড়বে তাপমাত্রা। এরপর তাপমাত্রা কমে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার (২৩ মার্চ) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ২৫ মার্চ পর্যন্ত তাপপ্রবাহ থাকতে পারে। এরপর বিশেষ করে ২৭, ২৮ ও ২৯ মার্চ সারাদেশেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কালবৈশাখী ঝড়ও হওয়ার আশঙ্কা আছে। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ ঝড় হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চল এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপরের দুই দিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়।

এদিকে মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

মৌসুমের প্রথম তাপদাহ চলছে, কালবৈশাখীর পূর্বাভাস

Update Time : ০২:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১