ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুতি নেওয়ার আহ্বান শেষ মুহুর্তে শেখ হাসিনার সাথে যা ঘটেছিল! আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃতদের মধ্যে ৯ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সুক্লা (৬১), আলি ফতেন্নেসা (৬৮), গফরগাঁওয়ের বকুলা (৮২), হালুয়াঘাটের মোহাম্মদ আলী (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ির শাহজাহান (৫০) ও গাজীপুর শ্রীপুরের ফয়েজ বানু (৮০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৪), মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), নান্দাইলের রমেসা (৭৮), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), ভালুকার তাজুদ্দিন (৪৫), ত্রিশালের আঞ্জুমান (৭০), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পুর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২), মধুপুরের খলিল (৮৫), গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করে ৩৭০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৯ দশমিক ২৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Update Time : ০৫:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১