ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ১৪ মৃত্যু

ময়মনসিংহে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাত জন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন। এটি একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এরআগে, ১ জুলাই সর্বোচ্চ আট জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে জামালপুর ও ময়মনসিংহের দুই জন করে, শেরপুর-নেত্রকোনা ও গাজীপুরের একজন করে রোগী রয়েছেন।

এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচ জন, শেরপুর ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।

১৪ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে করোনা ইউনিটে ২৩৮ জন এবং আইসিইউ ১৩ শয্যার বিপরীতে ১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে আট হাজার ১৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৬ জন।

Tag :
জনপ্রিয়

ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে সর্বোচ্চ ১৪ মৃত্যু

Update Time : ০৪:৩৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১