ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যাকে তাকে দলে নেয়া যাবে না : প্রধানমন্ত্রী

সংগঠনে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ছাত্রলীগকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের মধ্যে অযথা দল ভারী করতে হঠাৎ করে সংগঠনে যাকে তাকে নেয়া যাবে না। কেননা অনুপ্রবেশকারীরা দলে এসে নানা অপকর্ম শুরু করে। এদের কোনো আদর্শ থাকে না। কিভাবে দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছানো যায় সেদিকেই ব্যস্ত থাকে। এ সময় দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করতে প্রকৃত দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু রাজনীতি করলেই হবে না সবার আগে নিজেদের লেখাপড়া নিশ্চিত করতে হবে।

বর্তমান বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। আমরা চেষ্টা করছি সেগুলো কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যে টাকা দিয়েও বিশ্বের খাবার কিনতে পাওয়া যাবে না। কাজেই আমাদেরকে এখন থেকে সতর্ক থাকতে হবে। নিজেদের যতোটুকু জায়গা আছে সেখানে চাষাবাদ করতে হবে। এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। এ সময় দুই এক মাসের মধ্যে লোডশেডিংও কমে আসবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ৭৫ জাতির পিতাকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা স্বাধীনতাকেও বিকৃত করেছিল। স্বাধীনতা বিরোধী এই অপশক্তিটি জাতির পিতার খুনিদের পুরষ্কৃত করেছিল। রাজনীতিতে পুনরবাসন করেছিল। সেই শক্তি কিন্তু এখনো শক্তি আছে। ছাত্রলীগকে সেদিকে সতর্ক থাকতে হবে।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

যাকে তাকে দলে নেয়া যাবে না : প্রধানমন্ত্রী

Update Time : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২