ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, ১ জুন থেকে কার্যকর আজ রোববার বাংলাদেশের আকাশে এক বিরল পূর্ণিমা বা ব্লু মুন দেখা যাবে মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা তেহরান—কোথাও সামরিক অভিযানে যাওয়া ঠিক হয়নি: ট্রাম্প মরুর বুকে চীনের বিশাল গোপন ‘অস্ত্রভাণ্ডার’, উপগ্রহচিত্রে মিলল সামরিক তোড়জোড় আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যুক্তরাজ্যে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় লন্ডনে জরুরি অবস্থা জারি

মঙ্গলবার (১৯ জুলাই) এ ঘটনায় লন্ডনের দমকল কর্তৃপক্ষ রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছে। বুধবার (২০ জুলাই) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার লন্ডন ফায়ার ব্রিগেড বলেছে, শহরের বিভিন্ন স্থানে কয়েক ডজন অগ্নিনির্বাপক ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। পূর্ব লন্ডনের গাছপালায় লাগা আগুন নেভাতে অন্তত ৩০টি ইঞ্জিন পাঠানো হয়েছে। টেলিভিশন ফুটেজে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগেছে।

এদিকে লন্ডনের মেয়র সাদিক খান পরিস্থিতিকে জটিল বলে আখ্যা দিয়ে মঙ্গল ও বুধবার পার্ক, ব্যক্তিগত বাগান এমনকি আঙিনায় বারবিকিউ করা থেকে লোকজনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিহাসে এ প্রথম ৪০ ডিগ্রি তাপমাত্রা দেখল ব্রিটেনবাসী। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালে ব্রিটেনের কেমব্রিজ শহরে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অতিরিক্ত তাপপ্রবাহের ফলে সৃষ্ট আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে।

ইউরোপের অধিকাংশ দেশের মতো শীতল জলবায়ুর দেশ যুক্তরাজ্যের জনজীবন চলমান এ তাপদাহে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে, দেশটির বিভিন্ন শহরের ব্যস্ত জনসমাগমপূর্ণ স্থানগুলো গত তিন-চার দিন ধরে ফাঁকা।

ইতোমধ্যে ব্রিটেনের সরকার পার্লামেন্টের এমপি সরকারি অফিসের কর্মকর্তাদের কোট বা জ্যাকেট পরিধান না করার পরামর্শ দিয়েছে।

এদিকে, অতিরিক্ত গরমে খাবার ও কনফেকশনারির দোকানগুলোতে আইসক্রিম ও ঠান্ডা কোমলপানীয়ের দাম বেড়ে গেছে। ফ্যান ও এসির চাহিদা বাড়ছে।

Tag :
জনপ্রিয়

দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

যুক্তরাজ্যে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় লন্ডনে জরুরি অবস্থা জারি

Update Time : ০৫:২৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২