ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল এক নজরে বিশ্ব সংবাদ: ১১ জুন ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

যুক্তরাজ্য ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে

যুক্তরাজ্য ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের সেনাদের এ অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।

জানা গেছে, ব্রাসেলসে এই মুহূর্তে জি-৭ ও ন্যাটোর বৈঠক চলছে। এসময় জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করবেন। যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে।

তাছাড়া যুক্তরাজ্য সরকার ওই অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেয়া সংবাদমাধ্যম বিবিসিকেও ৪০ লাখ ডলারের বেশি সাহায্য করবে।

জনসন বলেন, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি।

যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে প্রায় চার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে। এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Tag :

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

যুক্তরাজ্য ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে

Update Time : ০৩:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২